• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পারভেজ হত্যার বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ১:২১
আপডেট: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ১:২১

9600005 9

পারভেজ হত্যার বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জনতার আওয়াজ ডেস্ক

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের ২২৩ ব্যাচের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি রাজধানীর আগারগাঁও থেকে শুরু হয়ে শেওড়াপাড়া প্রদক্ষিণ করে পুনরায় আগারগাঁও এসে শেষ হয়।

মিছিল শেষে ছাত্রনেতা মিনার হোসেন বলেন, ‘জাহিদুলকে হত্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্ব বনানী থানায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন। যারা হত্যার সাথে সরাসরি জড়িত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, তাদের যেন মামলার আসামি করা না হয়, সে জন্য সব দিক দিয়ে প্রেশার ক্রিয়েট করেছেন। এগুলো আপনারা দেখেছেন। পরে রাতে তারা যে প্রেস কনফারেন্স করেছেন, এটিকে আমি নেতৃত্বের ইমম্যাচুরিটি ও নেতৃত্বের ব্যর্থতা হিসেবে দেখব।’

তিনি বলেন, ‘তারা সরাসরি অস্বীকার করেছেন এবং বলেছেন, আমরা নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৈষম্যবিরোধী নেতাদের জড়িত করেছি। কিন্তু পরবর্তী সময়ে সিসিটিভি ক্যামেরার ‍ফুটেজ পাবলিশ হলো। তখন দেখা গেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’জন সরাসরি জড়িত এবং বেশ কয়েকজন আশপাশে ছিল। এরপর তারা আর কোনো পদক্ষেপ নেননি, বিষয়টি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক।’

বিচার দাবি করে মিনার বলেন, ‘জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং দায়সারা গোছের কথা বলেছে। আমি আশা করছি, একটি হত্যা নিয়ে মিথ্যাচার করায় ধীরে ধীরে সাধারণ শিক্ষার্থীদের তাদের ওপর যে সামান্যতম আস্থা রয়েছে, সেই আস্থার সঙ্কট দেখা দেবে।’

এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শারিফুল ইসলাম, রাবিদ হাসান, হিমেল তালুকদার তাসরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক তানভির হোসেন শোভন, আহসান হাবীব তাছুম, সহ-সাধারণ সম্পাদক তামাম মাহমুদ অনিক, স্বজন মোহাম্মদ, আশা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ইফতিকার হাসান টিপু, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির মাহমুদ উৎসসহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com