• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রধান উপদেষ্টাকে মামুনুল হকের হুঁশিয়ারি

প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ১:৪৩
আপডেট: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ১:৪৩

96587458

প্রধান উপদেষ্টাকে মামুনুল হকের হুঁশিয়ারি

জনতার আওয়াজ ডেস্ক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে শেখ হাসিনার চেয়ে ভিন্ন আচরণ করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণজমায়েতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

এ সময় মামুনুল হক বলেন, আমরা ড. ইউনূসকে অনেক সম্মান দিয়েছি। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি তিনি অবস্থান নেন তার সঙ্গেও শেখ হাসিনার চেয়ে ভিন্ন কোনো আচরণ করব না। আমরা পরিষ্কার আলটিমেটাম ঘোষণা করছি- আগামী ৩ তারিখের পূর্বে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করে বাতিল করা না হলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজতে ইসলাম।

তিনি বলেন, আগস্ট বিপ্লব পরবর্তীতে এ দেশে কোরআনের বিরুদ্ধে কটাক্ষকারী কোনো প্রস্তাব সরকারিভাবে উত্থাপিত হতে পারে এগুলো আমরা বিস্তারিতভাবে লিখিত আকারে উপস্থাপন করেছি। এই জঘন্য কমিশনে বলা হয়েছে, বাংলাদেশে বিরাজমান ধর্মীয় উত্তারাধিকার আইন ও পারিবারিক আইন- এটাই নারীর প্রতি বৈষম্যের কারণ। এর মানে হলো- কোরআনের ও ইসলামের আইনকে দায়ী করা হয়েছে।

প্রধান উপদেষ্টাকে উল্লেখ করে তিনি বলেন, ড. ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে- এই নারী কমিশনের প্রস্তাবনাকে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে। অর্থাৎ তারা আল্লাহর কোরআনের আইনকে (পারিবারিক ও উত্তরাধিকারী আইনকে) এ দেশ থেকে উৎখাত করবেন। এই প্রতিশ্রুতি দিয়েছেন অঙ্গীকার করেছেন ড. ইউনূস। এরপর ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে।

মামুনুল হক বলেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে ইসলামকে কটাক্ষপূর্ণ এ ধরনের সুপারিশ করা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার দায়ে নারী কমিশনে থাকা প্রতিটি সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। কোরআনবিরোধী কোনো অপশক্তির ঠাঁই বাংলাদেশে হবে না।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব, নারায়ণগঞ্জ জেলা হেফাজত ইসলামের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমি, সহসভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান ও মহানগর সভাপতি মুফতি হারুনুর রশিদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com