• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে আ’লীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ১৩

প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫ ২:৫৭
আপডেট: শুক্রবার, ৯ মে, ২০২৫ ২:৫৭

চাঁপাইনবাবগঞ্জে আ’লীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ১৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইননবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদ আলীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হাম্মাদ আলী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের ডান হাত বলে পরিচিত এবং তার সাথে ওই আওয়ামী লীগ নেতার ঠিকাদারী ব্যবসা রয়েছে।

বৃহস্পতিবার (০৮ মে) গভীর রাতে জেলা পুলিশ জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে হাম্মাদ আলীসহ ১৩জন আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নাচোল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালুও রয়েছেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, হাম্মাদ আলীর বিরুদ্ধে ৫ আগষ্ট জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে সরকারি মালখানা লুটপাটের অভিযোগ রয়েছে এবং ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সদর মডেল থানার ওসি মো. মতিউর রহমান হাম্মাদ আলীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করেছেন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম জানিয়েছেন, আগের দায়ের হওয়া মামলা গ্রেপ্তার করা হয়েছে ওই ১৩ জনকে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।