• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বিএনপি নেতার বাড়িতে লুকিয়েছিলেন মেয়র লিটনের পিএস

প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫ ৩:২৬
আপডেট: শুক্রবার, ৯ মে, ২০২৫ ৩:২৬

বিএনপি নেতার বাড়িতে লুকিয়েছিলেন মেয়র লিটনের পিএস

জনতার আওয়াজ ডেস্ক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল ওয়াহেদ খান টিটুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁর বদলগাছির স্থানীয় এক বিএনপি নেতার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, বদলগাছি উপজেলার চাকরাইল চৌধুরীপাড়া গ্রামের সাগর চৌধুরীর বাসা থেকে টিুটকে গ্রেফতার করা হয়। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি। এছাড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পদে রয়েছেন সাগর। তাকেও নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে।

টিটু রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তার বাড়ি সহানগরীর রাণীবাজার চিনিপট্টি মহল্লায়। টিুটর মৃত বাবা আব্দুল ওয়াদুদ খান রাজশাহী মহানগর শ্রমিক লীগের সভাপতির পদে ছিলেন।

টিটু রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেকশন অফিসার হলেও দীর্ঘ পাঁচ বছর ধরে ছুটি ছাড়াই মেয়র লিটনের পিএস হিসেবে কর্মরত ছিলেন। এ সময়ে দুই জায়গা থেকেই বেতন নিয়েছেন তিনি।

জানা গেছে, গত ৫ আগস্ট দুই হাতে পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে ভাইরাল হওয়া সন্ত্রাসী জহিরুল হক রুবেলের বন্ধু টিটু। রুবেলকে দিয়েয়ে কিশোর গ্যাং লালন, জমি দখল ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করানোর অভিযোগও রয়েছে টিটুর বিরুদ্ধে। এসব কারণে লিটন মেয়র থাকাকালেই তাকে অব্যাহতি দিয়েছিলেন। গত ৫ আগস্ট থেকেই আত্মগোপনে ছিলেন টিটু।

শুক্রবার সকালে স্থানীয় সাংবাদিকের সঙ্গে কথা বলেন পুলিশ হেফাজতে থাকা সাগর। তিনি জানান, টিটু তার প্রয়াত ভাইয়ের শ্বশুরবাড়ির আত্মীয়। আত্মীয়তার খাতিরে বুধবার টিটু তার বাড়িতে আসেন। তাই তিনি ফিরিয়ে দেননি। তবে টিটুর উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশে খবর দেয়।

বদলগাছি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘সাগর চৌধুরী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তবে শুনলাম তিনি আগে থেকেই দল থেকে বহিষ্কৃত। তার বাড়ি থেকেই টিটুকে গ্রেফতার করা হয়েছে। টিটুকে একটি মামলায় গ্রেফতার দেখানো হবে। সাগরও এখনও পুলিশ হেফাজতে আছেন।’

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, ‘সাগর চৌধুরী কেন টিটুকে আশ্রয় দিয়েছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে। তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, ‘গত ৫ আগস্ট রাজশাহীতে চলমান আন্দোলনের সময় নিহত সাকিব আনজুম হত্যা মামলার আসামি টিটু। এছাড়া ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলারও এজাহারভুক্ত আসামি তিনি। বদলগাছি থানা হস্তান্তর করলে ওই দুই মামলায় টিটুকে গ্রেফতার দেখানো হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com