• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আবদুল হামিদ কিভাবে পালালেন, প্রশ্ন খালেদা জিয়ার উপদেষ্টার

প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫ ১০:২৯
আপডেট: শুক্রবার, ৯ মে, ২০২৫ ১০:২৯

আবদুল হামিদ কিভাবে পালালেন, প্রশ্ন খালেদা জিয়ার উপদেষ্টার

লক্ষ্মীপুর প্রতিনিধি
জগাখিচুড়ি অবস্থায় রাষ্ট্র পরিচালনা হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। তিনি অন্তবর্তী সরকারের কঠোর সমালোচনা করে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ ত্যাগ নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, ‘সরকারের প্রত্যক্ষ সহযোগিতা এবং কোন বাহিনীর সহযোগিতা ছাড়া কেউ পালাতে পারে না। এ ঘটনায় শুধু কিশোরগঞ্জের এসপিকে প্রত্যাহার করে দায়িত্ব এড়ানো যাবে না।

শুক্রবার (৯ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর আসাদ একাডেমি মাঠে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির এ নেতা আরো বলেন, ‘ইতিপূর্বে এ সরকারের হেফাজতে অনেক লোক (আওয়ামী লীগ নেতা) ছিল। তাঁদের আর দেশে খোঁজ পাওয়া যাচ্ছে না। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তাঁদের দেখা যাচ্ছে।

কিভাবে ওইসব লোক দেশ ত্যাগ করেছে সেটিও খতিয়ে দেখতে হবে।’
এ সময় বিএনপি নেতা কামরুজ্জামান সোহেল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান, কৃষকদল নেতা মাহবুবুল আলম মামুন, ছাত্রদল নেতা আব্দুল মজিদ ও মোক্তার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।