• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পুলিশের হাতে কোনো মরণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫ ৭:১৯
আপডেট: সোমবার, ১২ মে, ২০২৫ ৭:১৯

পুলিশের হাতে কোনো মরণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না।

সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকতে পারবে না। যাদের হাতে রয়েছে সেগুলোও ফেরত দিতে হবে।

এসময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পুনর্গঠন নিয়েও কথা বলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, র‌্যাব পুনর্গঠনে আলোচনা হয়েছে। এজন্য পাঁচ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।

ঈদকে সামনে রেখে চাঁদাবাজি ও ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে জানিয়ে তিনি গার্মেন্ট শ্রমিকদের বেতন ভাতা ঈদের আগেই পরিশোধ করার আহ্বান জানান।

ব্রিফিংয়ে ভারতীয় সীমান্তরক্ষীদের মাধ্যমে পুশইন হওয়াদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি বলে জানান তিনি।