• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সুপরিকল্পিতভাবে পুশইন করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি

প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫ ৯:৪৪
আপডেট: সোমবার, ১২ মে, ২০২৫ ৯:৪৪

 

জনতার আওয়াজ ডেস্ক

সুপরিকল্পিতভাবে ভারত পুশইন চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

বিজিবি মহাপরিচালক বলেন, সম্প্রতি ভারত ২০২ জনকে পুশইন করেছে। খাগড়াছড়ি এলাকা দিয়ে আরও ২০২ জনকে পুশইন করার চেষ্টা চালাচ্ছে বিএসএফ। তবে বিজিবি সতর্ক রয়েছে।

তিনি আরও জানান, পুশইন হওয়াদের মধ্যে এখন পর্যন্ত ৩৯ জন রোহিঙ্গার তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে আবার পাঁচজন ভারতে নিবন্ধিত।

তিনি অভিযোগ করেন, পুশইন কার্যক্রম সুপরিকল্পিতভাবেই করছে ভারত। এ বিষয়ে ভারতের প্রতি প্রতিবাদ জানানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম