• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

দুদকের মামলায় জামিন পেলেন জুবাইদা রহমান

প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫ ১:৪৭
আপডেট: বুধবার, ১৪ মে, ২০২৫ ১:৪৭

 

জনতার আওয়াজ ডেস্ক
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।

বুধবার (১৪ মে) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।

আদালতে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া ও অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ্। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম