• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

স্যান্ড্রা ফুডসের শুভেচ্ছাদূত হলেন উপস্থাপক ও উন্নয়নকর্মী সূচনা

প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫ ৩:৩৪
আপডেট: বুধবার, ১৪ মে, ২০২৫ ৩:৩৪

960001 6

স্যান্ড্রা ফুডসের শুভেচ্ছাদূত হলেন উপস্থাপক ও উন্নয়নকর্মী সূচনা

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের জনপ্রিয় ফুড চেইন ব্র্যান্ড স্যান্ড্রা ফুডস ইন্টারন্যাশনাল লিমিটেড এবার তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে উপস্থাপক, মডেল ও উন্নয়নকর্মী সাদিয়া রশ্মি সূচনাকে।

শুক্রবার (৯ মে) রাজধানীর বনশ্রীতে স্যান্ড্রার আউটলেটে আয়োজিত এক উৎসবমুখর আয়োজনে এই ঘোষণা দেয়া হয়। এটিই সূচনার প্রথমবার কোনো ফুড ব্র্যান্ডের সাথে শুভেচ্ছাদূত হিসেবে যাত্রা।

বনশ্রীতে অবস্থিত স্যান্ড্রার আউটলেটে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর তাজবিহ হোসেন এবং ডিরেক্টর ফাইন্যান্স সৈয়দা উমমুল হাফসা। পাশাপাশি দেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সাংবাদিক ও স্যান্ড্রা টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাদিয়া রশ্মি সূচনা বলেন, ‘এটি আমার জন্য একটি নতুন ও আনন্দদায়ক অভিজ্ঞতা, কারণ এই প্রথম আমি কোনো ফুড ব্র্যান্ডের সাথে কাজ করছি। আমি নিজেও একজন ফুডি, আর স্যান্ড্রার প্রতিটি ফুড আইটেম যেমন সুস্বাদু, তেমনি মানসম্মত। তাই এটি শুধু একটি কাজ নয়, এটি আমার নিজের পছন্দের অভিজ্ঞতার একটি নতুন রূপ। একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই এটি আমাকে চ্যালেঞ্জ ও আনন্দ দুইই দেবে।’

স্যান্ড্রা ফুডসের ম্যানেজিং ডিরেক্টর তাজবীহ হুসেইন বলেন, ‘একটি পরিপূর্ণ ব্র্যান্ড হয়ে ওঠাতে অনেক মানুষের শ্রম জড়িয়ে থাকে। সূচনার সাথে এই নতুন যাত্রা আমাদের সেই চেষ্টাকে আরো অর্থবহ করে তুলবে। আমরা সব সময় মানের সাথে আপস না করে গ্রাহকের সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়েছি, ভবিষ্যতেও সেই লক্ষ্যেই এগিয়ে যাবো।’

উল্লেখ্য, সাদিয়া রশ্মি সূচনা শুধু টেলিভিশনের পর্দায় নয়, সমাজ উন্নয়নমূলক কাজেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রকল্পে যুক্ত থেকে ইতোমধ্যেই তিনি হয়েছেন তারুণ্যের অনুপ্রেরণা। এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়া নিঃসন্দেহে তার ক্যারিয়ারের আরো একটি উল্লেখযোগ্য সংযোজন হতে যাচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com