• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গণতন্ত্র পুনরুদ্ধার করতে না পারলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে:গয়েশ্বর

প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ২:২৮
আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ২:২৮

গণতন্ত্র পুনরুদ্ধার করতে না পারলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে:গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক
গণতন্ত্র পুনরুদ্ধার করতে না পারলে জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র এখনো জনগণের নাগালের বাইরে। বিএনপি এখনো গণতন্ত্রের লড়াইয়ে আছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তা প্রতিষ্ঠা করা হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন, নতুবা ব্যর্থ হবে জুলাই গণঅভ্যুত্থান।
সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, ‘১৭ বছর দেশে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। গণতন্ত্রের লড়াইয়ে বিগত দিনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা করা হয়েছে। তাকে হত্যার চেষ্টাও করা হয়। তারপরও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তবে গণতন্ত্র এখনো আলোর মুখ দেখেনি।’
জুলাই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি বিএনপির ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকলেও সবসময় নেতা-কর্মী ও জনগণের পাশে থেকেছেন। তিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন। ছাত্র-জনতার আন্দোলনেও সহযোগিতা করেছে বিএনপি।’
এ সময় আরও উপস্থিতি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য অপর্না রায়, আবু নাসের মো. রহমতুল্লাহ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খানসহ নারায়ণগঞ্জ জেলা, মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com