• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গোপালগঞ্জে তাণ্ডবের প্রতিবাদে ঢাকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৫:৪৩
আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৫:৪৩

গোপালগঞ্জে তাণ্ডবের প্রতিবাদে ঢাকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
 

জ্যেষ্ঠ প্রতিবেদক
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের তাণ্ডবের’ প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু হয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ভিক্টোরিয়া পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রায়সাহেব বাজার মোড়, তাঁতীবাজার, বংশাল ও গোলাপশাহ মাজার প্রদক্ষিণ করে। পরে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী (এমপি) এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, রফিকুল ইসলাম, নাসির উদ্দিন মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, কাজী মোক্তার হোসেন, শহিদুল ইসলাম সোহেল, জসিম উদ্দীন, মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, এস এম কবির, রফিকুল ইসলাম রফিক, আনোয়ার হোসেন, আলাউদ্দিন জুয়েল, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মুকিম, মামুন খান, রাসেল খান, তথ্য ও গবেষণা সম্পাদক আকবর হোসেন, মানবাধিকার সম্পাদক মোক্তাদির হোসেন তরু, প্রশিক্ষণ সম্পাদক এম আর গনি মোস্তফা, অর্থ সম্পাদক কামরুজ্জামান হিরা, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক শহিদ মল্লিক, শিল্প সম্পাদক নুরুল আলম বিপ্লব, ধর্ম সম্পাদক খলিলুর রহমান খলিল, শ্রম সম্পাদক নুর আলম, কৃষি সম্পাদক আলাউদ্দিন, সহ-সাংগঠনিক সাফি মো. জুয়েল, সহ প্রচার সম্পাদক আক্তারুজ্জামান রনি, সহ শিল্প সম্পাদক ইব্রাহিম ভুইয়া সাগর, সহ তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান নাহিদ, সহ সংস্কৃতি সম্পাদক আল আমিন সোহাগ, কার্যনির্বাহী সদস্য আরিফ, আব্দুল আলিম মিঠু, রফিকুল ইসলাম রফিক।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি এস এম সায়েম, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ সভাপতি মনির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহি, যুগ্ম সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ, সাবেক ১নং সহ সাংগঠনিক সম্পাদক এমরান উল্লাহ, মহানগর নেতা ওয়াহেদ আহমেদ চৌধুরী সজীবসহ মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম