• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার রহস্যময় পোস্ট

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ২:০০
আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ২:০০

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দেশব্যাপী চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সংক্ষিপ্ত স্ট্যাটাসের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক কটাক্ষের জবাব দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে তিনি পোস্টটি করেন।

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা বলেন, ‘মুরগি হাল চাষ করতে না পারলেই রুমিন ফারহানা আওয়ামী লীগ করে।’

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাম উল্লেখ করে দেওয়া পোস্টটি প্রকাশের পরপরই তা নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

 

এর আগে মঙ্গলবার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে জাতীয় সংলাপ করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে বলে মন্তব্য করেছেন রুমিন ফারহানা।

তিনি বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো আলোচনা হতে পারে, তবে তা জাতীয় সংলাপ হবে না।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম