• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আওয়ামী আমলে গুমের আতঙ্কে উদ্বিগ্ন ছিল গণতন্ত্রকামী মানুষ

প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ১:০৫
আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ১:০৫

আওয়ামী আমলে গুমের আতঙ্কে উদ্বিগ্ন ছিল গণতন্ত্রকামী মানুষ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে একদিকে সমাজ ও রাজনীতিতে মাফিয়াদের উত্থান অন্যদিকে গণতন্ত্রকামী মানুষ জোরপূর্বক গুমের আতঙ্কে দিনরাত উদ্বিগ্ন থেকেছে।

গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে বিএনপি মহাসচিব এক বাণীতে এ কথা বলেন।

মহাসচিব বলেন, ‘বাংলাদেশে গুমের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রবল প্রতিবাদী হলেও বিগত আওয়ামী ফ্যাসিষ্ট সরকার দেড় দশক ধরে কোনো কিছুকেই তোয়াক্কা না করে বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের পাইকারি হারে গুম করেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে একদিকে সমাজ ও রাজনীতিতে মাফিয়াদের উত্থান অন্যদিকে গণতন্ত্রকামী মানুষ জোরপূর্বক গুমের আতঙ্কে দিনরাত উদ্বিগ্ন থেকেছে। সবার চোখের সামনে থেকে ব্যক্তিকে তুলে নিয়ে গুম করা হলেও পতিত আওয়ামী লীগ সরকার বরাবরই গুমের বিষয়টি সকল আন্তর্জাতিক ফোরামে নিলর্জ্জের মতো অস্বীকার করেছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পক্ষেই সম্ভব সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কারণ নির্বাচিত সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয়।’

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বাণীতে মহাসচিব আরো বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবছরও মে মাসের শেষ সপ্তাহে পালিত হচ্ছে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ। একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার হিসাব অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪ এর মার্চ পর্যন্ত বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় ৬৬৬ ব্যক্তি গুম হয়েছেন। আমাদের হিসাবানুযায়ী এই সংখ্যা আরো বেশী। এদের মধ্যে কাউকে মৃত, কাউকে অনেক দিন পর গ্রেফতার দেখানো হয়েছে, আবার অনেকের কোনো তথ্যই পাওয়া যায়নি।’

বাংলাদেশসহ বিশ্বব্যাপী গুমের শিকার সকল ব্যক্তি ও পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন বিএনপি মহাসচিব।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com