• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশে যে মব সৃষ্টি হচ্ছে সেই মবের রানি হচ্ছেন শেখ হাসিনা

প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫ ২:৫৯
আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫ ২:৫৯

9655589 11

বাংলাদেশে যে মব সৃষ্টি হচ্ছে সেই মবের রানি হচ্ছেন শেখ হাসিনা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, বাংলাদেশে যে মব সৃষ্টি হচ্ছে সেই মবের রানি হচ্ছেন শেখ হাসিনা।

বুধবার (২৫ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে, ‘গণতন্ত্র ফোরাম’ এর আয়োজনে প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দোসর ও ‘মব’ সংস্কৃতির হোতাদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদী যুব সমাবেশ তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, সুশীল সমাজের কাছে প্রশ্ন রাখতে চাই এই মত কে সৃষ্টি করেছে? মবের পক্ষে আমরা না। আইন হাতে তুলে নেওয়ার অনুমতি কাউকে দেওয়া হয় নাই। কিন্তু সেদিন ইশরাকের নির্বাচনী প্রচারণায় কাওরান বাজারে খালেদা জিয়াকে যারা মেরে ফেলতে চেয়েছিল, সেদিন মাস্টার মাইন্ড মবের রানী শেখ হাসিনা কোন কর্ণপাত করেনি। হাসিনা হলো মাস্টারমাইন্ড মবের রানী।

বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এই মব সৃষ্টিকারীদের কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে। শুধু তাই নয়, তাদেরকে আইনের আওতায় আনার জন্য বলেছেন।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিরোধী দলের সাবেক এই চিপ হুইপ বলেন, কোথায় হারুন কোথায় বিপ্লব আপনার আইজি আপনার কমিশনার, গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও কেন এখনো তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করুন।

ড. মো. ইউনূস এর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি বাঙালি জাতির গর্ব। সারা দেশের মানুষ আপনার প্রীতি মুখিয়ে আছে। আপনার হাত দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব তাই আপনি ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন নির্বাচন দিয়ে স্বর্ণাক্ষরে আপনার নাম লেখান।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পর্কে তিনি বলেন, তারেক রহমান আপনি বাংলাদেশে যে অবিচার পেয়েছেন। আপনি সেই অবিচারকে ধৈর্যধারণ করে আমাদেরকে সাহস যুগিয়েছেন। বাংলাদেশের মানুষ আপনাকে বিজয় করার জন্য মুখিয়ে আছে।

সংগঠনের সভাপতি আলহাজ্ব ভিপি ইব্রাহিম এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাড.আব্দুল সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, আনোয়ার হোসেন বুলু,তাঁতি দল যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনিরসহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com