• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পূর্বের ন্যায় কোনো যেনতেন নির্বাচন চায় না জামায়াত: ডা.তাহের

প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ১০:৪১
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫ ১০:৪১

966663263

পূর্বের ন্যায় কোনো যেনতেন নির্বাচন চায় না জামায়াত: ডা.তাহের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচিত সরকার দেশের অনেক সমস্যাই দূর করতে পারে। আর সেই লক্ষ্যে পূর্বের ন্যায় কোনো যেনতেন নির্বাচন চায় না জামায়াত।

রবিবার (৬ জুলাই) রাজধানীর গুলশানে ফাউন্ডেশন ফর স্ট্র‍্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফ এস ডি এস) আয়োজিত জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক জাতীয় সংলাপে একথা বলেন তিনি।

তিনি বলেন, যেনতেন নির্বাচন চাই না বলতে নির্বাচন চাই না বিষয়টা এমন নয়। এটা নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে, সন্দেহ তৈরি করা হচ্ছে। আর যেনতেন নির্বাচন যদি কেউ চান, আমরা তাদেরও চাই না। কারণ এমন নির্বাচন যারা করেছিল তাদের আমরা বিতাড়িত করেছি।

এসময় একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা প্রয়োজন বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির।

তিনি আরও বলেন, আমাদের মাঝে মতানৈক্য থাকবেই। আমরা ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচনের বদলে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই এটা আমাদের দলীয় এজেন্ডা। এর মানে নির্বাচন বানচাল নয়।

এসময়, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশে এখন যেই নিরাপত্তা ঝুঁকি রয়েছে তা থেকে বেরিয়ে আসতে সবচেয়ে জরুরি জাতীয় নির্বাচন ও নির্বাচিত সরকার। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, সংস্কার না করে তড়িঘড়ি করে নির্বাচনে গেলে আবারও গণঅভ্যুত্থান ঘটতে পারে।

সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছাড়াও নিরাপত্তা বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com