• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পবিত্র আশুরা ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয় : বিএনপি নেতা

প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫ ১২:৫৯
আপডেট: সোমবার, ৭ জুলাই, ২০২৫ ১২:৫৯

9658696

পবিত্র আশুরা ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয় : বিএনপি নেতা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু পবিত্র আশুরার গুরুত্ব তুলে ধরে বলেছেন, কারবালার এই শোকাবহ দিন মুসলিম উম্মাহর আত্মত্যাগ, ন্যায়ের পথে অবিচল থাকার অমর শিক্ষা বহন করে। বর্তমান সময়ে হযরত ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

পবিত্র আশুরা উপলক্ষে রোববার (৬জুলাই) মুন্সীগঞ্জের শ্রীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রীনগর উপজেলার দামলা গ্রামে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন দামলা জামে মশজিদে ইমমা মাওলানা আশ্রাফ হোসেন। বক্তব্য রাখেন মোস্তফাগঞ্জ মাদরাসার প্রিন্সিপাল শায়েখ আব্দুল গাফফার, আলকোরানী জামে মশজিদে ইমাম মুফতি নাছির উদ্দীন, পঞ্চগ্রাম হেরার আলো মাদরাসার মুহতামিম মুফতি খান জাহান হাওলাদারসহ উলামায়ে-মাশায়েখগন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের কল্যাণ এবং কারবালার শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া উপস্থিত উলামা-মাশায়েখদের উপহার সামগ্রী প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com