• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপহংকংকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫ ১১:৪৫
আপডেট: সোমবার, ৭ জুলাই, ২০২৫ ১১:৪৫

 

স্পোর্টস ডেস্ক
ছবি সংগৃহীত

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে প্রথমবার খেলতে নেমেই শেষ চারে পা রেখেছে বাংলাদেশ নারী দল। সোমবার (৭ জুলাই) চীনের ডাজুতে পুলের শেষ ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের প্রথম কোয়ার্টারে তিনটি পেনাল্টি কর্নার পেয়েও কোনো গোল করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারেও ছিল একই চিত্র। তৃতীয় কোয়ার্টারে এসে প্রথম গোলমুখ উন্মুক্ত করেন কনা আক্তার। ৩৪ মিনিটে ফিল্ড গোল করেন তিনি।

৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জাল কাপান আইরিন রিয়া। আর তৃতীয় গোলটি এসেছে শারিকা রিমনের স্টিক থেকে। ৫৭ মিনিটে পেনাল্টি কর্নারে গোলের দেখা পান তিনি।

তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থেকে পুল পর্ব শেষ করল বাংলাদেশ। হংকংয়ের আগে উজবেকিস্তানকেও হারায় ৩-০ গোলে। আসরের শুরুটা অবশ্য হয় জাপানের কাছে ১১ গোল হজম করে। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পুলের শীর্ষে জাপান।

এশিয়া কাপে বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ পুরুষ দলও রয়েছে সেমিফাইনালের পথে। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এক পয়েন্ট পেলেই শেষ চার নিশ্চিত হবে তাদের।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম