• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংস্কারকে সংসদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, অভিযোগ আখতারের

প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ১২:৩৭
আপডেট: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ১২:৩৭

9658545

সংস্কারকে সংসদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, অভিযোগ আখতারের

ছবি: সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সংস্কারকে সংসদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের দশম দিনের অধিবেশন শেষে তিনি এ অভিযোগ করেন।

আখতার বলেন, এনসিপি মনে করে সংস্কারের ‘ম্যান্ডেট’ এ সরকারের হাতেই রয়েছে। আমরা যারা ঐকমত্য কমিশনে বসছি, জনগণের প্রতিনিধিত্ব করছি। আমরা সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার রাখি। পরবর্তী সংসদের কাছে সংস্কারের কার্যভারকে ছেড়ে দেওয়ার পক্ষপাতী আমরা নই।

তিনি বলেন, জুলাই সনদকে নিছক একটি দলিল হিসেবে উপস্থাপন করার যে চিন্তা অনেকের মধ্যে প্রকাশিত হয়েছে, তার বিপক্ষে অবস্থান করি। আমরা মনে করি, যে জুলাই সনদের মধ্য দিয়ে যে মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়িত হবে, সেটা বাংলাদেশের সামনের রাজনীতিকে নির্ধারণ করবে। সেই কাঠামোকে কীভাবে বাস্তবে রূপান্তরিত করা যায়, রেকটিফিকেশনের পদ্ধতি কী হতে পারে, সেই ব্যাপারে যদি কেউ শুধু সংসদের ওপর নির্ভর করতে চায় এবং কমিশন যদি সংসদের দিকেই তাদের আলোচনাকে অগ্রগতি করতে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমরা মনে করব যে ঐকমত্যের আলোচনা অবশ্যই কার্যকর হবে না।

এনসিপির এই নেতা বলেন, সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলো- অবশ্যই বাংলাদেশের নতুন কাঠামোকে বাস্তবায়ন করতে, নতুন বন্দোবস্তকে বাংলাদেশের রাজনীতির জন্য কার্যকর করতে, গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com