• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নির্বাচনের তারিখ ঘোষণা করায় উপদেষ্টা পরিষদের কিছু সদস্যের মন খারাপ

প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ১১:৪৩
আপডেট: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ১১:৪৩

9568659

নির্বাচনের তারিখ ঘোষণা করায় উপদেষ্টা পরিষদের কিছু সদস্যের মন খারাপ

রাজশাহী প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নির্বাচনের তারিখ ঘোষণা করায় উপদেষ্টা পরিষদের কোন কোন সদস্যের মন খুবই খারাপ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন।

রাজশাহীতে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত বিজয় র‌্যালি শেষে পথসভায় তিনি এ কথা বলেন। বুধবার (৬ আগস্ট) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কিছুদিন আগে আমাদের নেতা তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূস সাহেব বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি ওয়াদা করেছিলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেবেন। তিনি তার কথা রেখেছেন।

বিএনপির এই নেতা বলেন, প্রকৃত অর্থে আমরা একটি গণআন্দোলন গড়ে তুলেছিলাম। এই আন্দোলনে বিএনপির ৫০০ কর্মী শহীদ হয়েছে। এই আন্দোলনকে অর্থবহ করে তুলতে হবে। যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করেছে, এক ধরনের উপদেষ্টা বলার চেষ্টা করছে যে তারা ৫ বছরের জন্য এখানে এসেছে। কেউ কেউ বলার চেষ্টা করেছে ইউনূস সাহেবের সরকার যতদিন দরকার চলুক, আর নির্বাচিত সরকারের কোনো প্রয়োজন নাই। তাদের কারও কারও মতে, রাজনৈতিক দলসমূহ এই দেশকে ধ্বংস করেছে, সুতরাং তাদের আর রাষ্ট্রক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই।

তিনি আরও বলেন, ‘আমরা বিএনপি জনগণের ভোটে ৪ বার ক্ষমতায় গিয়েছি। আমরা রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য কখনোই উদগ্রিব ছিলাম না। কিন্তু বাংলাদেশের মতো একটি দেশে যদি জনগণের নির্বাচিত সরকার না থাকে, তাহলে এই দেশের উন্নয়ন হবে না। ১৯৭১ সালে আমরা মেজর জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে সারা দেশে মুক্তিযুদ্ধের সূচনা করেছিলাম। তখন যদি আমরা সৈনিকেরা ও ছাত্ররা পাক বাহিনীর বিরুদ্ধে অস্ত্র না ধরতাম, তাহলে দেশ আজও স্বাধীন হতো না। ৭১-এর যুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ। এই গণতন্ত্রকে ধ্বংস করেছে আওয়ামী লীগের সরকার।’

‘দেখা যাচ্ছে, দু-একটি দল যাদের জনসমর্থন নাই, এদের মধ্যে কেউ কেউ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তারা জানে, জনগণ তাদেরকে ভোট দেবে না। সেই জন্য তাদের মন খুবই খারাপ। নির্বাচন না দিলেই ভালো ছিল। তারা গত এক বছরে নির্বাচনের স্বাদ কিছুটা অনুভব করেছে। তারা চেয়েছিল এইভাবেই তারা দিন কাটিয়ে দেবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com