• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চরফ্যাশনে বিএনপি’র র‍্যালি ও পথসভায় মানুষের ঢল

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ ৩:২৬
আপডেট: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ ৩:২৬

963333325

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চরফ্যাশনে বিএনপি’র র‍্যালি ও পথসভায় মানুষের ঢল

কামরুজ্জামান শাহীন, ভোলা:
‎ভোলার চরফ্যাশনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দিবস বিজয় র‍্যালি ও পথসভায় মানুষের ঢল নেমেছে।

আজ বুধবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে চরফ্যাশন উপজেলা ,পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে এ বিজয় র‍্যালি ও পথ সভার আয়োজন করা হয়।

‎

‎চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু’র সভাপতিত্বে

‎বিজয় র‍্যালীটি চরফ্যাশন শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সদর রোডে পথসভায় মিলিত হয়। র‍্যালি ও পথসভা জনসমুদ্রে পরিনত হয়।

‎

‎চরফ্যাশন উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভূট্রু, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিকদার হুমায়ুন কবির প্রমুখ।

‎

‎বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে বিএনপির নেতা কর্মীরা রাজপথে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। জিয়া পরিবারের আস্থাভাজন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি আস্থা রেখে আপনারা আজকের বিজয় র‍্যালি ও পথসভাকে সফল করেছেন, চরফ্যাশন উপজেলা বিএনপি আপনাদের প্রতি কৃতজ্ঞ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com