• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আনোয়ার হোসেন মঞ্জুকে নিয়ে সম্মেলন করবে নতুন জাপা

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ ৯:১৬
আপডেট: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ ৯:১৬

 

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে নিয়ে দশম সম্মেলন করবে আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বাধীন জাতীয় পার্টির নতুন অংশ। আগামী শনিবার (৯ আগস্ট) গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে এ সম্মেলন করবে তারা।

এতে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সম্মেলনে সারা দেশ কাউন্সিলর ও ডেলিগেটস উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন এই অংশের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সম্মেলন উপলক্ষে শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে সংবাদ সম্মেলন করবেন নেতারা।

উল্লেখ্য, জাতীয় পার্টি থেকে আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হকসহ বেশ কয়েকজনকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম