• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি: এ্যানি

প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ৭:২৩
আপডেট: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ৭:২৩

965696

আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি: এ্যানি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমান আমাদের একটা নতুন রাজনীতি উপহার দেবেন। নতুন একটা সমাজব্যবস্থা উপহার দেবেন। কারণ আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। আলেকজান্ডার মডেল সরকারি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আগের রাজনীতি চলবে না। ১৭ বছরের রাজনৈতিক ট্রেন্ড চলবে না।’

তিনি বলেন, ‘রাজনীতি করি, নেতৃত্ব দিই, ইনকাম করার জন্য? না এটা চলবে না। রাজনীতি করবেন সেবা করার জন্য, সম্মানের জন্য। পদ যদি নিতে চান পদ নেবেন তবে পদের পেছনে কী কাজ করতে হবে, কী দায়িত্বগুলো পালন করতে হবে তা বুঝে নেবেন। এটা তারেক রহমানের কথা। নেতা হয়ে মোড়লগিরি করব, এই ভাব থেকে সরে আসতে হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com