• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নড়াইলে জুলাই শহিদ পরিবারকে উপহার ও সম্মাননা প্রদান

প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ২:১৬
আপডেট: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ২:১৬

নড়াইলে জুলাই শহিদ পরিবারকে উপহার ও সম্মাননা প্রদান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নড়াইলে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন ‘ঊষার আলো সূর্যসংঘ’ আয়োজনে শুক্রবার (২২ আগস্ট) বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে শহিদ পরিবারের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

জুলাই গণঅভ্যুত্থানে নিহত হয়েছেন লোহাগড়া উপজেলার শিয়রবর গ্রামের সালাউদ্দিন সুমন ও নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের রবিউল ইসলাম লিমন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত সালাউদ্দিন সুমনের ভাই মিন্টু মোল্যা ও ভাতিজা মইন মোল্যার হাতে উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এছাড়া সুমনের স্ত্রীর জন্যও উপহার দেওয়া হয়। নিহত রবিউল ইসলামের পরিবারের সদস্যরা উপস্থিত না থাকায় তাদের উপহার সামগ্রী পরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে, বলে জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊষার আলো সূর্যসংঘের সভাপতি মিনহাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মেহেদী হাসান, জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, সদর থানার পুলিশ পরিদর্শক জামিল কবির, জেলা জামায়াতে ইসলামের কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, সহকারী অধ্যাপক মাওলানা জহুরুল ইসলাম, প্রভাষক সামিরা খানম, জেলা ছাত্রশিবির সভাপতি এস এম সালাউদ্দিন, সাহিত্য সম্পাদক আবুল কালাম আজাদ, ঊষার আলো সূর্যসংঘের সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ, নড়াইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, টুর্নামেন্ট তত্ত্বাবধায়ক আল আমিন মন্ডল, এনসিপি নেতা নাজমুল হাসান উজ্জ্বলসহ অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com