• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কেউ চাঁদাবাজি করলে তার স্থান হবে বহিষ্কার এবং কারাগার: নীরব

প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ১১:২৭
আপডেট: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ১১:২৭

9633329 4

কেউ চাঁদাবাজি করলে তার স্থান হবে বহিষ্কার এবং কারাগার: নীরব

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দলীয় নেতাকর্মী এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, কেউ চাঁদাবাজি করলে তার স্থান হবে বহিষ্কার এবং কারাগার। তিনি বলেন, যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে তাদের বিএনপিতে ঠাঁই নেই। যে ব্যবসায়ীরা চাঁদাবাজি করবে তাদের ধরিয়ে দিন।

শনিবার (২৩ আগস্ট) কাওরান বাজারের সকল মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের পক্ষ থেকে কিচেন মার্কেটের ছাদে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বলতে চাই, গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করতে হলে নির্বাচনই একমাত্র পথ। দেশের স্বার্থে আসুন, সবাই মিলে আমরা জনগণের কাছে যাই। জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে সিদ্ধান্ত নেবে এই দেশের শাসনব্যবস্থা কিভাবে চলবে, দেশ কিভাবে পরিচালিত হবে। যেটা জনগণ চাইবে, যেটা জনগণ মানবে, যেটা জনগণ ভালো মনে করবে সেটাকেই জনগণ গ্রহণ করবে।

নির্বাচনকে ঠেকাতে সংস্কারের নামে চক্রান্ত চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “শুধুমাত্র নির্বাচন পেছানোর জন্য একটি মহল সংস্কারের কথা বলে নতুন করে নাটক সাজাচ্ছে। অথচ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ২৭ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। সেটাই বাস্তবায়নের পথ।”

স্বৈরাচার এখনও পুরোপুরি নির্মূল হয়নি উল্লেখ করে তিনি বলেন, “৫ আগস্ট আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু পুরোপুরি নয়। গণতন্ত্রের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি, এখন শুধু প্রয়োজন জনগণের রায়ের মাধ্যমে একটা নিরপেক্ষ নির্বাচনের। আমরা চাই স্বৈরাচারী সরকারের অবৈধ মন্ত্রী-এমপিদের বিচারের মুখোমুখি করতে।”

নীরব বলেন, জনগণের প্রতি আস্থা রাখুন। জনগণকে অনাস্থায় নিলে কি পরিণতি হয় ৩৬ জুলাই দেখেছেন। কাজেই দয়া করে সেটির পুনরাবৃত্তির চেষ্টা করবেন না।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মো. বেলায়েত হোসাইন, ইসলামিয়া শান্তি সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. শাহ কামাল মানিকসহ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com