• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নতুন একটি দল আগামী নির্বাচনকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে: হেলেন জেরিন খান

প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ১১:৩৬
আপডেট: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ১১:৩৬

নতুন একটি দল আগামী নির্বাচনকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে: হেলেন জেরিন খান

মাদারীপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, যুদ্ধের সময় যারা বাংলাদেশকে স্বাধীন হতে দেয়নি, সেই সব যুদ্ধাপরাধীদের এখনো অনেক সংগঠন সক্রিয় রয়েছে। পাশাপাশি নতুন একটি দলও দেশের আগামী নির্বাচনকে নস্যাৎ করার ষড়যন্ত্র ও চক্রান্ত চালাচ্ছে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় মাদারীপুর প্ল্যানেট কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, যারা ষড়যন্ত্র করছে তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত বিএনপির নেতাকর্মীরা কোনো ষড়যন্ত্রের কাছে মাথানত করবে না।

হেলেন জেরিন খান নতুন রাজনৈতিক দল এনসিপিকে উদ্দেশ্য করে আরও বলেন, তারা কখনো কখনো গণভোটের কথা বলে, কখনো কখনো স্থানীয় নির্বাচনের কথা বলে, কখনো কখনো প্রেসিডেন্ট চুপ্পুকে সরানোর কথা বলে, কখনো কখনো মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে রচিত সংবিধান উপড়ে ফেলার কথা বলে মূলত নির্বাচনকে বানচাল করতে চায়। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, গোটা বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। জনগণ এখন নির্বাচন চায়। নির্বাচন হলে জনগণের ভোটে বিএনপির সরকার গঠন করবে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে মাদারীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন দুলালের সভাপতিত্বে ও মাদারীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি সরোয়ার হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য কাজী হুমায়ুন কবীর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা বিএনপির সদস্য তোফাজ্জেল হোসেন খান সান্টু ও জেলা মহিলা দলের সভাপতি তানিয়া ইসলাম লাইজু, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজ মাহমুদসহ অন্যরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com