• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে: সালাহ উদ্দিন

প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ১১:৪৪
আপডেট: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ ১১:৪৪

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে: সালাহ উদ্দিন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণিত হয়েছে। সুতরাং আওয়ামী লীগ ও হাসিনার বাংলাদেশে রাজনীতি করার আর কোনো অধিকার নেই।

শনিবার (২৩ আগস্ট) কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। তাই সন্ত্রাস দমন আইনে তাদের নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের ডিএনএ-তে গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে প্রমাণ করেছেন তিনি কোনো দেশের লোক নন।

যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন উল্লেখ করে সালাহ উদ্দিন আহমদ বলেন, তারা আসলে অন্য কিছু চায়। আসুন আমরা একসাথে বসি। কার কি দাবি শুনি।

ফ্যাসিস্ট হাসিনা দেশকে করদ রাজ্যে পরিণত করেছে উল্লেখ করে সালাহ উদ্দিন আহমদ আরও বলেন, সারাদেশকে কারাগারে পরিণত করেন। স্বাধীনতার ৫৪ বছরেও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। আমি ডামি নির্বাচন দিয়ে শেখ হাসিনা দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে। নির্বাচনী মৌসুম শুরু হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, মানুষ যাকে ভোট দিবে, তিনি নির্বাচিত হবেন। সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে।

১৬ বছর মানুষ রক্ত দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার ভোটের মাধ্যমে প্রতিষ্ঠা হবে। নজির সৃষ্টিকারী নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।

চকরিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আবু সুফিয়ান, কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী, এম এ মনজুর, অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, পেকুয়া উপজেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, মাতামুহুরি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জাকারিয়া লিটন, কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট ইউনুস, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com