• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে ইসহাক দারের সাক্ষাতে রাজনৈতিক আলোচনা হয়নি : ডা. জাহিদ

প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ১১:২৬
আপডেট: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ১১:২৬

9600017

খালেদা জিয়ার সঙ্গে ইসহাক দারের সাক্ষাতে রাজনৈতিক আলোচনা হয়নি : ডা. জাহিদ

নতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাক্ষাতে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি। এ তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

রোববার (২৪ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ওই সাক্ষাতে খালেদা জিয়ার সঙ্গে ডা. জাহিদও উপস্থিত ছিলেন।

এর আগে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে সন্ধ্যা ৭টার দিকে ফিরোজায় যান ইসহাক দার। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এ সময় খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন, স্বাস্থ্যের খোঁজ নেন। তিনি পৌনে ১ ঘণ্টার মতো ফিরোজায় ছিলেন।

এ সময় খালেদা জিয়ার সঙ্গে ডা. জাহিদ ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন। অন্যদিকে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারসহ ছয় সদস্যের প্রতিনিধি দল ছিল এই সাক্ষাতে।

পরে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ, বাসায় আছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাডামের সঙ্গে দেখা করেছেন, তার সঙ্গে কুশল বিনিময় করেছেন। ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য তিনি মূলত এসেছিলেন। ম্যাডামের আশু আরোগ্য কামনা করেছেন তিনি।

ইসহাক দার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের পক্ষ থেকে ম্যাডামকে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান তিনি।

ডা. জাহিদ বলেন, সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্ককে শক্তিশালী করাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে দেশের রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি। একজন আরেকজনের সঙ্গে কুশল বিনিময় করেছেন।

উল্লেখ্য, এর আগে ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার ঢাকা সফরকালে গুলশানের বাসায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com