• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

হেফাজত আমিরের সঙ্গে গণঅধিকার পরিষদ নেতাদের সাক্ষাৎ

প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ১:০৫
আপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ১:০৫

হেফাজত আমিরের সঙ্গে গণঅধিকার পরিষদ নেতাদের সাক্ষাৎ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতারা সাক্ষাৎ করেছেন। রোববার বিকালে ফটিকছড়ি বাবু নগর মাদ্রাসায় তাদের মধ্যে এ সাক্ষাৎ হয়।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, আব্দুজ জাহের, জসিমউদদীন আকাশ, চট্টগ্রাম মহানগর গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক শাহ আলম, উত্তর জেলার সাবেক সদস্য সচিব হাসান তারেক, সাবেক যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম রুবেল, পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

এর আগে দুপুরে হেফাজতে ইসলামের সাবেক আমির আহমদ শফী এবং জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত ও হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা খলীল আহমেদ কুরাইশীয়ের সঙ্গে সাক্ষাৎ।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আমরা চট্টগ্রাম এসেছিলাম সাংগঠনিক কাজে। সাংগঠনিক কাজ শেষে আমরা হেফাজতে ইসলামের সাবেক আমির আহমদ শফী এবং আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করি এবং বিকালে হেফাজতে ইসলামের আমির শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করি।