• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঢামেকে নুরের খোঁজ নিতে এলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত

প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১২
আপডেট: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১২

ঢামেকে নুরের খোঁজ নিতে এলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের আইসিইউতে পৌঁছান। সেখানে কিছু সময় নুরুল হক নুরের সাথে কথা বলেন তিনি। পরে সকাল পৌনে ১০টার দিকে হাসপাতাল ত্যাগ করেন।