• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা বিনিময় এনসিপির

প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১৭
আপডেট: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এনসিপি নেতারা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে এ শুভেচ্ছা জানান।

এসময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শুভেচ্ছা গ্রহণ করেন।

এনসিপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, আরিফুর ইসলাম আরিফ এবং ঢাকা মহানগর উত্তরের নেতা মাইনুল ইসলাম।

শুভেচ্ছা বিনিময়ের সময় দুই দলের নেতারা পারস্পরিক সৌহার্দ্য ও রাজনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম