• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা: তানভীর হুদা

প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫৮
আপডেট: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫৮

 

চাঁদপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হুদা। তিনি আরো বলেন , নির্বাচনকে বানচাল করার জন্য নানান ষড়যন্ত্র চলছে। দেশের মানুষ ইভিএম বুঝে না, তারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) বুঝবে কী করে? আগের পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যেই ঘোষণা করেছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমির মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তানভীর হুদা আরও বলেন, আপনারা দেখেছেন, গত কয়েকদিন আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর প্রশাসন নেক্কারজনক হামলা চালিয়েছে। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি একটি গণতান্ত্রিক দল, এ দল রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। বিএনপি সন্ত্রাসে বিশ্বাসী নয়।

উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, তেজগাঁও থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কবির, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু প্রমুখ।

অনুষ্ঠান শেষে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বাগানবাড়ি আইডিয়াল একাডেমি থেকে শুরু হয়ে র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আনোয়ারপুর চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম