• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সরকারের মূল লক্ষ্য কী, জানালেন মৎস্য উপদেষ্টা

প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪১
আপডেট: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪১

96333222120

সরকারের মূল লক্ষ্য কী, জানালেন মৎস্য উপদেষ্টা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের প্রত্যেক পরিবারকে স্বনির্ভর করা সরকারের মূল লক্ষ্য। প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিকভাবে শক্তিশালী করে তোলার জন্য সরকার প্রাণিসম্পদ খাতকে মাঠপর্যায়ে কার্যকর করার উদ্যোগ নিয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নে আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে আয়োজিত প্রাণী ও প্রাণী খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা চাই গ্রামের মানুষ যেন ছোট পরিসরে হাঁস-মুরগি, ছাগল বা ভেড়া পালন করে সংসার চালাতে পারে। এতে তারা অতিরিক্ত আয় করতে পারবে। প্রাণিসম্পদ খাত কেবল খাদ্য নিরাপত্তা নয়, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নের বড় ভরসা।

এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান বলেন, প্রাণিসম্পদ খাত বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রাণীসম্পদ ও প্রাণী খাদ্য বিতরণ সরকারের যুগান্তকারী উদ্যোগ।

অনুষ্ঠানে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরিয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলের ২১৭টি পরিবারের মাঝে প্রাণী ও প্রাণী খাদ্য বিতরণ করা হয়। এর মধ্যে ৬৪টি পরিবারকে ২১টি করে হাঁস, ৬৯টি পরিবারকে ২৫টি করে মুরগি, ১০টি পরিবারকে ২টি করে ছাগল ও ৭৪টি পরিবারকে ৩টি করে ভেড়া দেওয়া হয়। পাশাপাশি প্রাণীখাদ্যও দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রজনন) শাহ জামান খান, ঢাকা বিভাগের পরিচালক ফরিদা ইয়াসমিন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ড. মো. আব্দুস সাত্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com