• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

অপকর্মকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ নীরবের

প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:৪৮
আপডেট: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:৪৮

অপকর্মকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ নীরবের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপিতে চাঁদাবাজ, সন্ত্রাসী ও অপকর্মকারীদের কোনো স্থান নেই বলে দৃঢ়ভাবে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

এ সময় বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি বা সন্ত্রাসে লিপ্ত, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তরের জন্য এলাকাবাসীকে অনুরোধ জানান তিনি।

রোববার (০৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজার এবং ইন্দিরা রোড এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে নীরব এসব কথা বলেন। পশ্চিম রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকার বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে এই কর্মসূচি হয়।

সাইফুল আলম নীরব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা-১২ আসনের প্রতিটি অলিগলিতে আমরা মশক নিধন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছি। ইনশাআল্লাহ এটি অব্যাহত থাকবে।

শেরেবাংলা নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালামত খান সজীবের সভাপতিত্বে পরিচ্ছন্নতা কার্যক্রমপূর্ব আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ১নং সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আলম তরুণ, শেরেবাংলা নগর থানা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান অপু, থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন আহমেদ দিপু, থানা শ্রমিক দলের সভাপতি আল আমিন প্রমুখ।

আলোচনা সভা শেষে পশ্চিম রাজাবাজার ও ইন্দিরা রোডের বিভিন্ন অলিগলিতে মশার ওষুধ ও ব্লিসিং পাউডার ছিটানো হয় এবং ময়লা পরিষ্কার করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com