• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

যারা পিআর চায়, তারা ভোটে দাঁড়ালে ১০ আসনও পাবে না : রুমিন ফারহানা

প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ২:২১
আপডেট: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ২:২১

যারা পিআর চায়, তারা ভোটে দাঁড়ালে ১০ আসনও পাবে না : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, কোনও কোনও দল আবদার করছে, পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না। তারা বুঝে গেছে, ভোটে দাঁড়ালে ১০ আসনও পাবে না।

তিনি বলেন, ‘তারা তাই নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু বিএনপি বিশ্বাস করে, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হলে ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় ঠেকানো যাবে না।’

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া বালুর মাঠে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে রুমিন ফারহানা বলেন, ‘আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায়, ততটা আর কোনও দল চায় না। কারণ বাংলাদেশে সংস্কার এবং বিচারের কথা সর্বপ্রথম বলেছে বিএনপি। এ দেশে যত নির্যাতন, জুলুম, অত্যাচার হয়েছে, তার বড় অংশই হয়েছে বিএনপির নেতাকর্মীদের ওপর।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ কখনও দেশনেত্রী খালেদা জিয়াকে ফিরিয়ে দেয়নি, তারেক রহমানকেও দেয়নি, বিএনপির নেতাকর্মীকেও দেয়নি। ২০২৬ সালের নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com