• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি : গয়েশ্বর

প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ২:৫৪
আপডেট: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ২:৫৪

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ডাকসু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ছাত্রসমাজ সচেতন রয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে স্বনির্ভর দেশ গড়বে বিএনপি।

এ সময় বিএনপির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন মনি, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি অ্যাডভোকেট রুনা লায়লা ও সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা তামান্না, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রুমা আক্তার ও সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামিমা রহিম শিলাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম