• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো ডাকসুর ভোটগ্রহণ, ফলের অপেক্ষা শুরু

প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩৩
আপডেট: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩৩

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। সারাদিনের ভোটগ্রহণে কোথাও কোনো বড় ধরনের সংঘাত বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আট কেন্দ্রের ৮১০টি বুথে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে, সকাল থেকে দুপুরের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গণনার কাজ শুরু হবে এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আজই প্রকাশ হবে ফলাফল।

উদয়ন কেন্দ্রের প্রধান এস এম শামীম রেজা জানান, বিকেল ৩টার মধ্যে কবি জসিম উদ্দীন হলের ১ হাজার ৬৪ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১ হাজার ২১২ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১ হাজার ৩৫০ জন এবং মাস্টারদা সূর্যসেন হলের ১ হাজার ২৭৪ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে জসিম উদ্দীন হলে।

অন্যদিকে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আড়াইটা পর্যন্ত প্রায় ৪ হাজার ভোট পড়েছে, যা মোট ভোটারের ৮২ শতাংশ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।

ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। তাদের মধ্যে ৬২ জন ছাত্রী। এছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম