• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ডাকসু নির্বাচনের ভোটগণনা শুরু

প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩৬
আপডেট: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, রাত ১২টার আগেই ফলাফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টা থেকে ভোট গণনা শুরু হয়।

ভোট গ্রহণ শেষে শিক্ষার্থীরা এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনার কার্যক্রম দেখতে পারবেন। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ৩৮তম ডাকসু নির্বাচন সুষ্ঠু ও সংঘাতমুক্তভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। সারাদিনের ভোটে কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার ডাকসু নির্বাচনে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী জহুরুল হক হলে ভোটার ১৯৬৩ জন, ৮৩.৪৩ শতাংশ । কাস্টিং ভোট ১৬৫৮টি। এস এম হলে ভোটার ৬৬৫ জন, কাস্টিং ৫৫২টি, ৮২.৯৩ শতাংশ, জগন্নাথ হলে ভোটার ২২২২ জন এবং কাস্টিং হয়েছে ১৮৩১টি, ৮২.৪৫ শতাংশ, রোকেয়া হলে মোট ভোটার ৫৬৭৬ জন এবং কাস্টিং ভোট ৩৯০৭টি, ৬৯ শতাংশ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম