• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সব ক্ষেত্রে নারীরা এখন এখন এগিয়ে যাচ্ছে : ডিএমপি কমিশনার

প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ৫:১৮
আপডেট: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ৫:১৮

সব ক্ষেত্রে নারীরা এখন এখন এগিয়ে যাচ্ছে : ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট

খেলাধুলা, রাজনীতি, আইন-শৃঙ্খলা রক্ষা কিংবা অর্থনীতি সকল ক্ষেত্রে নারীরা এখন এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক আলোচনা সভায় ডিএমপি কমিশনার এ মন্তব্য করেন। সভায় নারী পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনাসভার শুরুতে নারী দিবসের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, দেশের সমৃদ্ধি ও উন্নতিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

একজন নারী হিসেবে প্রধানমন্ত্রী যে কাজ করছেন তা কল্পনাতীত। দেশের বিচারালয় থেকে সচিবালয়, রাজনীতি কিংবা খেলার মাঠ কোথাও এখন নারীরা পিছিয়ে নেই।
পুলিশে নারী নেতৃত্ব ও তাঁদের কর্মঘণ্টার প্রশংসা করে কমিশনার বলেন, ‘আমাদের নারী পুলিশ সুপারগণ এখন কয়েকটি জেলায় দায়িত্ব পালন করছেন। কর্মক্ষেত্র থেকে কখন বাসায় ফিরব তা যেমন আমি জানি না, ঠিক তেমনি আমাদের নারী সহকর্মীরাও বাসায় ফেরার সময় জানেন না। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন’।

সভায় ডিএমপির সর্বোচ্চ নারী পুলিশ কর্মকর্তা পরিবহন বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার শামীমা বেগম বলেন, ‘নারীদের প্রতি সংবেদনশীলতা ও তাদের অধিকারকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশের সর্ববৃহৎ এ ইউনিটে বর্তমানে দু’হাজারের অধিক নারী সদস্য কর্মরত। জেন্ডার সংবেদনশীলতাকে গুরুত্ব দিয়ে তাদের জন্য নিরাপদ ও অধিকতর সহনশীল কর্মপরিবেশ নিশ্চিত করতে ডিএমপি বদ্ধপরিকর’।

আলোচনা সভার পূর্বে কেক কেটে ও নারী পুলিশ কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নারী দিবসের তাৎপর্য তুলে ধরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তারসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তৃতা করেন। এ সময় বিভিন্ন পদমর্যাদার নারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com