• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে নয়: সারজিস

প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৬:৩৪
আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৬:৩৪

উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে নয়: সারজিস

জামালপুর প্রতিনিধি

ছবি: সংগৃহীত

আগামী ১৮ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে, ইসির জনসংযোগ অধিশাখা থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ভোটার তালিকা ডাটাবেজে অন্তর্ভুক্ত ২০০৭ সালের ৩১ অক্টোবর বা তার পূর্বে যাদের জন্ম এমন নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের সিএমএস পোর্টালে লিঙ্ক পাঠানোর শেষ তারিখ ২৫ অক্টোবর।

হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ১ নভেম্বর। আর দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ১৬ নভেম্বর।

সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ১৭ নভেম্বর। আর দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশ ও হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ১৮ নভেম্বর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com