• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আমরা ফ্যাসিবাদের শেকল ভেঙেছি: আখতার হোসেন

প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ১:০৯
আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ১:০৯

 

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, চব্বিশের জুলাইয়ের আন্দোলনে আমরা ফ্যাসিবাদের শেকল ভেঙেছি। আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি। এটাই আমাদের সবচেয়ে বড় বিজয়। ব্যক্তিগতভাবে আমার কোনো চাওয়া–পাওয়া নেই। মানুষের ও এলাকার উন্নয়নই আমার একমাত্র আকাঙ্ক্ষা। আগামী নির্বাচনে জনগণ এই এলাকার উন্নয়নের স্বার্থে নতুন দল এনসিপিকে সুযোগ দেবে বলে আমি বিশ্বাস করি।

সোমবার (১৩ অক্টোবর) দিনব্যাপী রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন হাট-বাজারে গণসংযোগ ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, জুলাইয়ের আন্দোলন কেবল একটি রাজনৈতিক ঘটনার নাম নয়, এটি ছিল জনগণের বিজয়, গণতন্ত্রের বিজয়। এখন সময় এসেছে জনগণের হাতে ক্ষমতা ফেরানোর। মানুষ এখন পরিবর্তন চায়। তারা মুখিয়ে আছে, যোগ্য ও তরুণ নেতৃত্বকে এগিয়ে দিতে চায়। আমরা মানুষের এই প্রত্যাশা পূরণে প্রস্তুত।

আজ দিনব্যাপী উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কামদেব, নামাপাড়া, কালীগঞ্জ, ছাওলা ইউনিয়নের তাজতালুক, ২নং সবুজপাড়া, অন্নদানগর ইউনিয়নের বামন সরদারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাতা সংগঠক ফারদিন এহসান মাহিম ও শামীম হোসেনসহ অনেকে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম