• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বাংলাদেশী কমিউনিটিকে সহায়তা দেয়ায় রোমের মেয়রকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ১:৫২
আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ১:৫২

96589659 2

বাংলাদেশী কমিউনিটিকে সহায়তা দেয়ায় রোমের মেয়রকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইতালিতে বসবাসরত বাংলাদেশী কমিউনিটিকে সহায়তা দেয়ার জন্য রোমের মেয়র রবার্তো গুয়ালতিরিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ ভ্রমণ

page-top-ad
তিনি বলেন, ইতালিতে বাংলাদেশীরা দেশটির সংস্কৃতির সাথে মিশে গিয়ে এখানকার সমাজ ও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।বাংলাদেশ ভ্রমণ

সোমবার (রোম সময়) রোম সিটি করপোরেশন কার্যালয়ে রোমের মেয়রের সাথে সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশী অভিবাসীদের এত সুন্দরভাবে দেখভাল করার জন্য ধন্যবাদ।’

তিনি বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশীরা ইতালির অর্থনীতিতে যেমন অবদান রাখছেন, তেমনি দেশে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করছেন।বাংলাদেশ ভ্রমণ

অধ্যাপক ইউনূস বলেন, ‘তারা এখন এখানকার সংস্কৃতির অংশ হয়ে গেছেন। ইতালির শীর্ষ রেস্তোরাঁগুলোর অনেক রাঁধুনিই বাংলাদেশী।’

রোমের মেয়র গুয়ালতিরিও রোমের বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশী প্রবাসীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

তিনি অধ্যাপক ইউনূসকে তার কার্যালয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। ঐতিহাসিক রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষের মাঝে অবস্থিত এ কার্যালয় জুলিয়াস সিজারের আমলের নিদর্শনের অংশ।

মেয়র গুয়ালতিরি প্রধান উপদেষ্টাকে প্রাচীন রোমান সেনেট ভবন ও আশপাশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখান।বাংলাদেশ ভ্রমণ

বৈঠক শেষে তিনি অধ্যাপক ড. ইউনূসকে একটি স্মারক ফলক উপহার দেন। ফলকটিতে খোদাই করা আছে রোমান সম্রাট ও দার্শনিক মার্কাস অরেলিয়াসের প্রতিকৃতি। সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাসহ কয়েকজন বিশ্বনেতাকেও এ স্মারক প্রদান করা হয়েছে।

দ্বিপক্ষীয় বৈঠকে দুই নেতা বিশেষত রোমে বর্তমানে বসবাসরত ৫০ হাজারেরও বেশি বাংলাদেশীর উপস্থিতির প্রেক্ষাপটে রোম ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের গুরুত্বের ওপর জোর দেন।

বৈঠকে উভয়ে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, নিরাপদ অভিবাসন এবং ভবিষ্যতে ইতালির প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।বাংলাদেশ ভ্রমণ

বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com