• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কিছু উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে: ডা. তাহের

প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৩:২৬
আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৩:২৬

কিছু উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে: ডা. তাহের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের ৪ থেকে ৫ জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, তারা জনপ্রশাসনকে দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছেন।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দফা দাবিতে মৎস্য ভবন এলাকায় আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

নায়েবে আমীর বলেন, উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে। সংশোধনের সুযোগ করে দিতে চাই। সময়মতো সাবধান না হলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। জুলাই শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে পরিণতি তার চেয়েও খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

কোনো একটি দলের পরামর্শে প্রশাসনকে আবারও দলীয়করণ করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, এই দলীয়করণ করা সরকার দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নীলনকশার নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে। এমন নির্বাচনে দেশের মানুষ অংশ নেবে না, তেমনি মানবেও না। পূর্বের মতো বিতর্কিত নির্বাচন করলে দেশের মানুষ তা গ্রহণ করবে না।

এ সময় ৫ দফা দাবি সরকার না মানলে জামায়াত আরও কঠোর হতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন নায়েবে আমীর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com