• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জরিপ:ভোটারদের পছন্দের শীর্ষে বিএনপি, চতুর্থ এনসিপি

প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৪:১২
আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৪:১২

9658962

জরিপ:ভোটারদের পছন্দের শীর্ষে বিএনপি, চতুর্থ এনসিপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ভোট প্রদানে ভোটারদের পছন্দের শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তৃতীয় অবস্থানে রয়েছে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ)। আর ভোটারদের পছন্দের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বেসরকারি সংস্থা ইনোভিশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, দ্বিতীয় পর্ব- দ্বিতীয় খণ্ড’ প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে অনুষ্ঠিত ‘ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় জরিপের এ প্রতিবেদন প্রকাশ করে ইনোভিশন।

আলোচনায় বেসরকারি সংস্থা ইনোভেশন কনসালটিংয়ের রুবাইয়াত সারওয়ার জরিপের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন। জরিপ পরিচালনায় সহযোগিতায় ছিল বেসরকারি সংস্থা ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম।

ইনোভেশন কনসালটিং জানায়, জরিপটি ১০ হাজার ৪১৩ ভোটার-বয়সী জনগণের মধ্যে পরিচালনা করা হয়। এর মধ্যে খানা/পরিবারের রয়েছে ৯ হাজার ৩৯৮ জন এবং বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে ভোটার রয়েছেন ১ হাজার ১৫ জন। জরিপের সময়কাল ছিল ২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর। ৮টি বিভাগের ৬৪টি জেলায় এ জরিপের নমুনা সংগ্রহ করা হয়।

জরিপে অংশগ্রহণকারীদের বয়স অনুযায়ী জেন জি (১৮-২৮ বছর) ৩৭ দশমিক ৬ শতাংশ, মিলেনিয়ালস (২৯-৪৪ বছর) ৩৩ দশমিক ৪ শতাংশ, জেন এক্স (৪৫-৬০ বছর) ১৯ দশমিক ৮ শতাংশ ও ৬০+ বছরের ১ দশমিক ৩ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রামে ভোটাররা বিএনপিকে এগিয়ে রেখেছেন। আর রংপুর বিভাগে জামায়াত ও বরিশাল বিভাগে আওয়ামী লীগকে এগিয়ে রেখেছেন ভোটাররা।

শতাংশের হিসাবে ময়মনসিংহ বিভাগে বিএনপি ৪৫ দশমিক ৭, জামায়াত ২৫ দশমিক ৮, আওয়ামী লীগ ১৭ দশমিক ৩ ও এনসিপি ৪ দশমিক ৭ ভাগ ভোট পাচ্ছে।

সিলেট বিভাগে বিএনপি ৪৪ দশমিক ৭ শতাংশ, জামায়াত ২৯ দশমিক ৬ শতাংশ, আওয়ামী লীগ ১৪ দশমিক শূন্য শতাংশ ও এনসিপি ৩ দশমিক ৪ শতাংশ।

রাজশাহী বিভাগে বিএনপি ৪৪ দশমিক ৪ শতাংশ, জামায়াত ৪০ দশমিক ৯ শতাংশ, আওয়ামী লীগ ৯ দশমিক ২ শতাংশ ও এনসিপি ২ দশমিক ২ শতাংশ।

ঢাকা বিভাগে বিএনপি ৪০ দশমিক ৮ শতাংশ, জামায়াত ২৪ দশমিক ৩ শতাংশ, আওয়ামী লীগ ২৫ দশমিক ৮ শতাংশ ও এনসিপি ৩ দশমিক ২ শতাংশ।

চট্টগ্রাম বিভাগে বিএনপি ৪১ দশমিক ৯ শতাংশ, জামায়াত ২৭ দশমিক ৬ শতাংশ, আওয়ামী লীগ ১৭ দশমিক ১ শতাংশ ও এনসিপি ৭ দশমিক ৭ শতাংশ।

খুলনা বিভাগে বিএনপি ৪৩ দশমিক ৩ শতাংশ, জামায়াত ৩০ দশমিক ১ শতাংশ, আওয়ামী লীগ ১৮ দশমিক ৩ শতাংশ ও এনসিপি ৩ দশমিক ৬ শতাংশ।

তা ছাড়া রংপুর বিভাগে জামায়াত ৪৩ দশমিক ৪ শতাংশ, বিএনপি ৩৬ দশমিক ৭ শতাংশ, আওয়ামী লীগ ১২ দশমিক ৫ শতাংশ ও এনসিপি ১ দশমিক ২ শতাংশ।

বরিশাল বিভাগে আওয়ামী লীগ ৩১ দশমিক ৯ শতাংশ, জামায়াত ২৯ দশমিক ১ শতাংশ, বিএনপি ২৮ দশমিক ৭ শতাংশ ও এনসিপি ৩ দশমিক ৯ শতাংশ।

শতাংশের হিসাবে বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগে ২৫ দশমিক ৬ শতাংশ, চট্টগ্রামে ২০ দশমিক শূন্য শতাংশ, রাজশাহী বিভাগে ৫০ দশমিক শূন্য শতাংশ, খুলনা বিভাগে ১১ দশমিক ২ শতাংশ, রংপুর বিভাগে ১১ দশমিক শূন্য শতাংশ, ময়মনসিংহ বিভাগে ৯ দশমিক ৫ শতাংশ, বরিশাল বিভাগে ৬ দশমিক ২ শতাংশ ও সিলেট বিভাগে ৫ দশমিক ৩ শতাংশ ভোটার জরিপে অংশগ্রহণ করেন।

আর এলাকা অনুযায়ী ৬৯ দশমিক ৫ শতাংশ গ্রামীণ এবং ৩০ দশমিক ৫ শতাংশ শহুরে নমুনা ভোটার জরিপে অংশ নেন। এর মধ্যে ৫৪ দশমিক ২ শতাংশ পুরুষ, ৪৫ দশমিক ৪ শতাংশ নারী এবং শূন্য দশমিক ৪ শতাংশ তৃতীয় লিঙ্গ রয়েছেন।

ফাহিম মাশরুর সঞ্চালনায় এই গোলটেবিল আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্যানেলিস্ট হিসেবে ড. আসিফ শাহান, এনসিপি নেতা জ্যোতি রহমান জাকারিয়া, জামায়াত নেতা ড. নকীবুর রহমান, বাংলা আউটলুকের ড. অনন্যা রাইহান মোকতাদির, বেসরকারি সংস্থা ব্রেইনের ড. শফিকুর রহমান অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com