• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই: নীরব

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ ১:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ ১:৩৭

96520

দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই: নীরব

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর তেজগাঁও থানা বিএনপি কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন সাধারণ মানুষের মাঝে পৌছে দিতে ফার্মগেট আনন্দ সিনেমা হল এলাকা হতে জাহানারা গার্ডেন, গ্রীন রোড,তেজতুরি বাজার এলাকায় লিফলেট বিতরণ এবং সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনির্বাচিত সরকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না। গণতন্ত্র না থাকলে স্বৈরতন্ত্রের পতনের পর মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছিল, তা ব্যাহত হবে এবং মানুষ হতাশ হয়ে পড়বে।

যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন, তাদের একটি মাস্টারপ্ল্যান আছে। তারা শর্ত দিয়ে বিভ্রান্ত করছে, উদ্দেশ্য জাতীয় নির্বাচন বিলম্বিত করা।

দলে শৃঙ্খলা ভঙ্গ বা বিশৃঙ্খলার কোনো স্থান নেই উল্লেখ করে বিএনপির এই নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা কোনো বিশৃঙ্খলাকারী, অন্যায়কারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীকে প্রশ্রয় দেব না। এমনকি সে যদি আমাদের দলের কেউও হয়, তবু তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েসাইফুল আলম নীরব বলেন, গণতন্ত্রের সম্ভাবনাকে রক্ষা করতে এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য অপরিহার্য।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com