• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ ৮:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ ৮:৩৭

965986

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনকে (৫৮) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওবায়দুল কাদেরের ভাই গ্রেপ্তারের বিষয়টি একটি মাধ্যমে শুনেছি। তবে কবে কোথায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেন নি।

জানা যায়, এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

উল্ল্যেখ, নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তাকে মাথার চুল কেটে মারধরে করে ব্যাপক সমালোচিত হন শাহাদাত। এরপর গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে বড় ভাই কাদের মির্জার সাথে দ্বন্দ্বে জড়িয়ে তিনি আলোচনায় আসেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com