• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

শাহজালালের আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণে ফায়ার সার্ভিসের ডিজি

প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ৬:৪০
আপডেট: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ৬:৪০

965554

শাহজালালের আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণে ফায়ার সার্ভিসের ডিজি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থল পরিদর্শন করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। সেখানে থেকেই আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন। এ সময় বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে তিনি ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

আগুনের মাত্রা কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের মহাপরিচালক সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা যায়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ, বিমানবাহিনী এবং বিজিবির সদস্যরা কাজ করছেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শনিবার দুপুর ২টা ৩৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ৩৬টি ইউনিট কাজ করছে।

আগুন লাগার পর মুহূর্তেই কালো ধোঁয়া উড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকে। এই ধোঁয়া দেখা যাচ্ছে প্রায় ৫-৬ কিলোমিটার দূর থেকেও।

এদিকে অগ্নিকাণ্ডের ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো সেকশনে লেগে যাওয়া আগুন নির্বাপণে কাজ করছে সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং নৌবাহিনী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com