• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

অর্থ-বাণিজ্য

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে ব্রোঞ্জ পেল পূবালী ব্যাংক

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৭:১৩
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৭:১৩

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে ব্রোঞ্জ পেল পূবালী ব্যাংক
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
আইসিএসবির ১৩তম জাতীয় পুরস্কারে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে পূবালী ব্যাংক ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স, ২০২৫’-এ জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি।

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং কোম্পানি সচিব মো. আনিসুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া, এফসিএ, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মাহমুদুর রহমান এবং সহকারী মহাব্যবস্থাপক মো. আশরাফ-উজ-জামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরিফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, এফসিএ, এফসিএমএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান, এফসিএস।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম