• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

নাশকতার মামলায় বিএনপির চার নেতার দুই বছরের কারাদন্ড

প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ৮:১৯
আপডেট: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ৮:১৯

নাশকতার মামলায় বিএনপির চার নেতার দুই বছরের কারাদন্ড

স্টাফ করেসপন্ডেন্ট

পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়ার ঘটনায় করা মামলায় বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর মোল্লাসহ চারজনের দুই বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। কারাদন্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন বিএনপি নেতা ইসমাইল, আবু বক্কর সিদ্দিক ও বাচ্চু।

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।

দন্ডবিধির ৩ ধারায় তাদের দুই বছরের কারাদন্ডের আদেশ দেন আদালত। দন্ডবিধির ১৪৩ ধারায় ছয় মাস, ৪২৭ ধারায় ছয় মাস ও দন্ডবিধির ৩৫৩ ধারায় এক বছরের কারাদন্ডের আদেশ দেয়া হয়।

রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩১ জনকে খালাস দেন আদালত।

২০১৩ সালের ২৮ অক্টোবর বিএনপির ডাকা হরতাল অবরোধ চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেয় আসামিরা। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করেন পুলিশ। এরপর তদন্ত শেষে ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১৩ জন সাক্ষ্য দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com