• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বেওয়ারিশ জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম

প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৭:৫৭
আপডেট: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৭:৫৭

বেওয়ারিশ জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর রায়েরবাজারে গণকবরে শায়িত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্ত করতে বাংলাদেশে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ দল আসছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আগামী ৫ ডিসেম্বর তারা ঢাকায় পৌঁছাবে এবং ৭ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে বলে জানান তিনি।

রবিবার (১৬ নভেম্বর) সকালে রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করতে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গণকবরে শায়িত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

উপদেষ্টা জানান, রায়েরবাজার এলাকায় অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের যৌথ উদ্যোগে শহীদদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া পরিচালিত হবে। পুরো কার্যক্রমের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে সিআইডি কাজ করবে।

তিনি বলেন, অভ্যুত্থানে শহীদ হওয়া সবাইকে শনাক্ত করা সম্ভব হবে। শনাক্ত নিশ্চিত হলে শহীদদের তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com