• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শেখ হাসিনার ফাঁসির দাবিতে গণঅধিকারের বিক্ষোভ

প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৩:২৪
আপডেট: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৩:২৪

960005 3

শেখ হাসিনার ফাঁসির দাবিতে গণঅধিকারের বিক্ষোভ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে হাইকোর্টের মাজার গেইটের সামনে তারা এই বিক্ষোভ মিছিল করছে।

বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এড. নাজিম উদ্দিনের নেতৃত্বে পালন করা হচ্ছে।

বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি থেকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-পরিচালনা ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আজাদ বলেন, “হাসিনা গত ১৬ বছর ধরে এবং জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষকে খুন, গুম ও নির্যাতন করেছে। আজকে একটু পরে খুনি হাসিনার রায় ঘোষণা করা হবে। আমরা হাসিনার ফাঁসি দাবি করছি।”

এসময় শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. রুবেল হুসাইন বলেন, “আমরা বেলা ১১টার দিকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের দাবি একটাই। সেটা হলো—আমরা খুনি হাসিনার ফাঁসি চাই।”

বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে এসময় নেতাকর্মীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘দড়ি লাগলে দড়ি নে, খুনি হাসিনাকে ফাঁসি দে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com